কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি)।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা **নাজমুল হাসান** বলেন, *“আমার উদ্যোগে পীরগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য।”*অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।