ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বছর বয়সী আব্দুল মমিন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাশে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে তিনি ঘটনাস্থলেই মারা যান।নিহত আব্দুল মমিন লাল মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে তিনি নিতাইয়ের তকেয়াপাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতেন এবং মাটি-বালু পরিবহনের কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি বাড়ি ফেরার পথে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের পাশে উল্টে যান। পরিবার ও এলাকার মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের মরদেহ তার নানা বাড়িতে নেয়া হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারীতে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু