ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খানসামায় ২৬ কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান ও সংবর্ধনা

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি সেন্টারডাঙ্গা মহির উদ্দীন শাহ্ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে কোরআনে হিফজ সম্পন্নকারী ২৬ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন শাহ্ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সাধারণ সম্পাদক শাহ্ মো. আফজাল হোসেন, গোয়ালডিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।মাহফিলে কোরআনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাদের অভিভাবকদের সম্মাননা হিসেবে টুপি উপহার দেওয়া হয়।বক্তারা বলেন, কোরআনের হাফেজরা সমাজ ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তারা যেন কোরআনের শিক্ষা ও নৈতিক আদর্শ ধারণ করে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে এ আহ্বান জানান বক্তারা। পাশাপাশি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করা হয়।

খানসামায় ২৬ কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান ও সংবর্ধনা