ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিরিরবন্দরে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় র‍্যাব-১৩-এর একটি বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক উদ্ধারের পর আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী।আটককৃত ব্যক্তিরা হলেন টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫) ও জামাল উদ্দিন (৪৮)। পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের দিক থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের অভিমুখে আসছিল। র‍্যাব-১৩-এর সিপিসি-১-এর একটি টহল দল চিরিরবন্দরের ইছামতি নদীর ব্রিজের নিকটবর্তী স্থানে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় বাসের তিন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ এই মাদক পাওয়া যায়।উদ্ধারকৃত ২৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় র‍্যাবের ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।ওসি মাহমুদুন নবী জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার পর আটককৃত আসামিদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের উৎস এবং এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

চিরিরবন্দরে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক