ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাণীনগর থানা পুলিশের এসআই রতন কুমার সরকারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে রাণীনগর উপজেলার করজগ্রাম এলাকার বাসিন্দা সজীব চন্দ্র দেবনাথ (২০), পিতা—অসিত চন্দ্র দেবনাথকে আটক করা হয়।পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৬০ (ষাট) পিস ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিম্ফনি বিএল-১৩২ মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।এ ঘটনায় রাণীনগর থানায় মামলা নং-১৬, তারিখ ১৭ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁর রাণীনগরে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার