ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে আগুনের সূত্রপাত একটি ফার্নিচারের দোকান থেকে হলেও, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা দ্রুত নির্ণয় করা সম্ভব হয় নি। দুর্ঘটনায় দগ্ধ দোকানগুলোর মধ্যে একটি ছিল কাঠ ও ফার্নিচার বিক্রির, অপরটি কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকান এবং তৃতীয়টি ছিল একটি পল্লী চিকিৎসকের (ডেন্টিস) কার্যলয়।ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের প্রায় ২৫ লাখ থেকে ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে আব্দুল খালেকের ছেলে জাকির হোসেন (ফার্নিচার ব্যবসায়ী), ফজলু শেখের ছেলে ফয়সাল শেখ (কম্পিউটার ও ফটোকপি মেশিন ব্যবসায়ী) এবং আলতাফ হোসেনের ছেলে শরিফ উদ্দিন (ডেন্টিস) রয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানায়, রাতে তারা আগুনের তীব্র শিখা ও ধোঁয়া দেখে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে এবং আশপাশে থাকা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন ঘটনার বিষয়ে বলেন, আগুনের তীব্রতা বেশী ছিল। স্থানীয়দের সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস সদস্যদের কাজের ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে তিনটি দোকান পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্তের সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।এই অগ্নিকাণ্ডের পর এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত তদন্ত ও ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। 

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই