ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ৯৫ কক/টেল উদ্ধার: ৩ জন গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় গতকাল রবিবার দিবাগত গভীর রাতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৫৫ মিনিট থেকে আজ সোমবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৯৫টি তাজা ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোক্তারের চর ইউনিয়নের নাসির উদ্দিন বাচ্চু পেদা, মেহেদী হাসান পেদা এবং রনি পেদা।অভিযান চলাকালে যৌথবাহিনী প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি মসজিদ এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৮ বালতি ককটেল উদ্ধার করা হয়। ১২টি বালতিতে সাজানো এই ৯৫টি ককটেল ছাড়াও অভিযানে ৮টি দেশীয় তৈরি টেঁটা ও ৩টি রামদা জব্দ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও যৌথবাহিনীর টহল আরও জোরদার করা হয়েছে।

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ৯৫ কক/টেল উদ্ধার: ৩ জন গ্রেপ্তার