ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে মধুখালীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শ্রীপুর থেকে গ্রেফতার

ফরিদপুরের মধুখালীর একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)কে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুরের যৌথ আভিযানিক দল অংশ নেয় বলে জানা গেছে। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার মোস্তফা কামাল ফরিদপুর জেলার কোতয়ালী থানার উজান মল্লিকপুর এলাকার বাসিন্দা। তিনি ফরিদপুরের মধুখালী থানার মামলা নম্বর-০২, তারিখ ০১/০১/২০১৩ খ্রিষ্টাব্দ, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়েরকৃত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ফরিদপুরে মধুখালীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শ্রীপুর থেকে গ্রেফতার