ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ওসি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলবাহী ট্রাক ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং তিনজন আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে।তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২