ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ছয় কর্মী আটক, আদালতে প্রেরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম।আটক ছয়জন হলেন মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।পুলিশ সূত্রে জানা গেছ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান এবং এ সময় বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ছয় কর্মী আটক, আদালতে প্রেরণ