ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘন্টার মধ্যে হয় মাদক না হয় উখিয়া ছাড়ার আহ্বান ওসি উখিয়ার

আজ সোমবার ১৭ আগস্ট'২৬ উখিয়া থানার আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।র‍্যালি পরবর্তী পথসভায় উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আতিকুর রহমান মজুমদার মাদক কারবারিদের উদ্দেশ্যে বলেন ২৪ ঘন্টার মধ্যে হয় মাদক ছাড়ো না হয় উখিয়া ছাড়ো ।উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান মজুমদার বলেন, হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন। তবে মানুষ এখন শুধু বক্তব্য শুনতে চায় না, তার বাস্তবায়ন দেখতে চায়।স্থানীয়দের মতে ওসি উখিয়ার এমন কঠোর হুঁশিয়ারি সত্যিই প্রশংসনীয়। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের এই দৃঢ় অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করা হোক এটাই সচেতন মহলের প্রত্যাশা। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় না দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক। এবার কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, কারা পেছন থেকে মদদ দেয়, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ, দৃশ্যমান ও ধারাবাহিক অভিযান দেখতে চায় মানুষ।পাশাপাশি মাদক কারবারিদের সত্য ও  নিরপেক্ষ তালিকা করে উখিয়ার প্রতিটি এলাকায় একটি কঠোর ও চিরুনি অভিযান পরিচালনা করা হোক। বিশেষ করে বেবি ট্যাক্সি ও সিএনজি চালক থেকে  কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া সিএনজি সমিতির বড় পদধারী শ্রমিক নেতাদের আয়ের উৎস, কোটিপতি হওয়ার আসল রহস্য খুঁজে বের করা জরুরি। উখিয়ার সুশীল ও সচেতন নাগরিকসহ দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক নির্মূলে পুলিশ ও প্রশাসনকে সহায়তা করা জরুরি। এক্ষেত্রে পুলিশকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। এখন অপেক্ষার পালা উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আতিকুর রহমান তার কথা ও কাজের বাস্তবতার নিরিখে মাদকের বিরুদ্ধে কতটুকু অভিযান পরিচালনা করে মাদক নির্মূলে পুলিশি ভুমিকা রাখে। আগামীর উখিয়া হোক মাদকমুক্ত নিরাপদ উখিয়া।

২৪ ঘন্টার মধ্যে হয় মাদক না হয় উখিয়া ছাড়ার আহ্বান ওসি উখিয়ার