ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা

গত সপ্তাহ ধরে ভারীবৃষ্টিতে কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়নে  জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং অসংখ্য মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে ১৪ জুলাই-২০২৬ তারিখ কক্সবাজার সফর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। এসময় তিনি জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।যে সব এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়—কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের চান্দের পাড়া, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহর চাঁদা,পেকুয়া উপজেলার নন্দীরপাড়,পেকুয়া উপজেলার পূর্ব মগনামা, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন।ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং সরকার সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে বলে জানান। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং পর্যায়ক্রমে আরও ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়েও আশ্বাস প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন জন লুৎফুর রহমান কাজল এমপি, কক্সবাজার-৩, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, জেলা প্রশাসক, কক্সবাজার, অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, কক্সবাজারের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা, সমন্বিত উদ্যোগ এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসন কক্সবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কক্সবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা