ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুড়িচংয়ে যুবসমাজের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় পীরযাত্রাপুর গ্রামের একদল উদ্যমী তরুণের উদ্যোগে গ্রামের শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।বুড়িচং: পবিত্র রমজান মাসের প্রস্তুতি হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে স্থানীয় যুবসমাজ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গ্রামের শতাধিক পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণের মাধ্যমে তারা এই কার্যক্রম সম্পন্ন করে। মূলত স্থানীয় যুবক, প্রবাসী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সম্মিলিত অর্থায়নে গত ১০ বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান। সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মো. হাসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মো. নুরুল ইসলাম সর্দার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন ও আব্দুস সালাম।পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস আই সালাউদ্দিন। দীর্ঘ এক দশক ধরে পরিচালিত এই মানবিক উদ্যোগটির সমন্বয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন এস আই গিয়াস উদ্দিন, ব্যাংকার আলা উদ্দিন, সহকারী ভূমি কর্মকর্তা মো. হাসান উল্লাহ, ইঞ্জিনিয়ার বদিউল আলম সুমন এবং প্রবাসী প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন ও মোহাম্মদ রমিজসহ অনেকে।বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, কেবল রমজানের ইফতার নয়, প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষেও এই গ্রামভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটি ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। এলাকার অসহায় ও নিম্নবিত্ত মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে যুবসমাজের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।ইফতার সামগ্রী হাতে পেয়ে এলাকার দুস্থ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এই সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বুড়িচংয়ে যুবসমাজের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ