ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অতিরিক্ত ভাড়া প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা। মঙ্গলবার সকাল ৮টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় তারা সড়ক অবরোধ করে ন্যায্য ভাড়া আদায়ের দাবি জানায়।অবরোধকারীরা অভিযোগ করেছেন, সোমবার পোশাক কারখানার শেষ কর্মদিবসে শ্রমিকরা গ্রামে ফেরার জন্য বের হন। এর সুযোগে কিছু বাস চালক ও হেলপার অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তারা জানিয়েছেন, ৩০০ ও ৫০০ টাকার ভাড়ার পরিবর্তে এক হাজার টাকার বেশি নেওয়া হচ্ছে। তাই অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকর করার দাবি তুলেছেন।সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান জানিয়েছেন, সড়কে যাত্রীর চাপ বেশি থাকায় অবস্থান নিয়েছে। তবে তিনি অবরোধের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানাননি।

অতিরিক্ত ভাড়া প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ