ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

​নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান, ৭ মালিককে জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাত মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।অভিযানকালে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সাতটি করাতকলের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তদের মধ্যে কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, আব্দুল গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ১০০ ঘনফুট কাঠও জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, উপজেলার অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

​নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান, ৭ মালিককে জরিমানা