দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মৎস্যজীবী নেতা
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দশ দলীয় ঐক্য জোটের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। যোগদানের সময় তিনি দুধ দিয়ে গোসল করেছেন।মো. জালাল হাওলাদার জানান, দলের নেতাদের অবহেলা ও মানসিক কষ্ট সহ্য করতে না পেরে এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “বিগত ১৭ বছর দলের দুর্দিনে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। ভেবেছিলাম এখন একজন অভিভাবক পাব, কিন্তু যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সেই ধরনের অভিভাবক নন। বরং যারা আমাদের ওপর হামলা-মামলা ও নির্যাতন চালিয়েছেন, তাঁদের সঙ্গেই চলাফেরা করছেন। এ কারণেই আমি জামায়াতে যোগ দিয়েছি। আগামী দিনে জামায়াতের পক্ষে কাজ করব।”যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফসহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।অনুষ্ঠানে দশ দলীয় জোটের প্রার্থী নবাগতদের হাতে উপহার হিসেবে জমজম কূপের পানি ও সৌদি আরবের খেজুরও তুলে দেন।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।