ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টালিউডে ১০ বছর নিষিদ্ধ থাকার অভিযোগ শ্রীলেখার

টালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের ক্ষমতা, প্রভাব ও সিন্ডিকেট রাজনীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রযোজক ও সংগঠক স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে তিনি ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।শ্রীলেখা মিত্র দাবি করেছেন, একজন মানুষ হঠাৎ করে একদিনে “স্বরূপ” হয়ে ওঠে না; বরং তাকে তৈরি করে একটি নির্দিষ্ট ব্যবস্থা। সেই ব্যবস্থার সুবিধাভোগীরাও সমানভাবে দায়ী—এমন মন্তব্য করে তিনি ইঙ্গিত দেন টালিউডের ক্ষমতাকেন্দ্রিক কাঠামোর দিকে।তিনি প্রশ্ন তোলেন, স্বরূপ বিশ্বাসকে ঘিরে যারা অতীতে নিজেদের স্বার্থে সুবিধা নিয়েছেন, তাদের ভূমিকা নিয়েও কি আলোচনা হবে কিনা। একই সঙ্গে তিনি জানান, অতীতে স্বরূপ বিশ্বাস সম্পর্কে মন্তব্য করার কারণে তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল।পরবর্তীতে ৬ জুন দুপুরে আরেকটি পোস্টে শ্রীলেখা মিত্র অভিযোগ করেন, গত প্রায় এক দশক ধরে তাকে কার্যত টালিউড ইন্ডাস্ট্রিতে কাজ থেকে দূরে রাখা হয়েছে। তার দাবি অনুযায়ী, রাজনৈতিক প্রভাব ও ইন্ডাস্ট্রির কিছু শক্তিশালী গোষ্ঠীর কারণে তিনি “নিষিদ্ধ” অবস্থায় ছিলেন।তিনি আরও লেখেন, টালিউডকে নিয়ন্ত্রণ করা কিছু ব্যক্তি ও রাজনৈতিক শক্তির কারণে এই দীর্ঘ সময় তিনি কাজের সুযোগ পাননি। একই সঙ্গে তিনি গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার না নেওয়ার অনুরোধ জানিয়ে জানান, এ বিষয়ে তিনি যা বলার তা ইতোমধ্যে বলে দিয়েছেন।শ্রীলেখার এসব মন্তব্য ও অভিযোগ প্রকাশ্যে আসার পর টালিউডে ক্ষমতার রাজনীতি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

টালিউডে ১০ বছর নিষিদ্ধ থাকার অভিযোগ শ্রীলেখার