বাংলাদেশ ইস্যুতে মন্তব্য এড়িয়ে গেলেন শুভেন্দু
বাংলাদেশ ইস্যুতে আর কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে তিনি দায়িত্বভার কেন্দ্রীয় সরকারের ওপর ছেড়ে দিয়েছেন।শুক্রবার কলকাতার নিউটাউনে এক সংবাদ সম্মেলনে ‘পুশ ইন’ ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়লে তিনি এ অবস্থান জানান।তিনি বলেন, একটি বিদেশি দেশ হিসেবে বাংলাদেশ নিয়ে যেকোনো বিষয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে এবং এ বিষয়ে তার মন্তব্য করার কিছু নেই। তার মতে, সীমান্ত সংক্রান্ত বিষয় একক কোনো রাজ্যের নয়, বরং কেন্দ্রীয় নীতির আওতাভুক্ত।শুভেন্দু অধিকারী আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্যের সঙ্গে যুক্ত। তাই এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।সীমান্ত নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিএসএফকে জমি হস্তান্তরের মাধ্যমে সীমান্ত সুরক্ষা জোরদার করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার এলাকায় জমি বিএসএফের হাতে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী সংবেদনশীল অঞ্চলগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সীমান্ত নিরাপত্তা দেশের জাতীয় নিরাপত্তার অংশ বলেও মন্তব্য করেন তিনি।#আর ইউ এস