বেসরকারি মাদরাসা শিক্ষকদের এপ্রিলের সরকারি বেতন ছাড়
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ইতোমধ্যে চেক হস্তান্তর করা হয়েছে।রোববার (৩ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উপ-পরিচালক (অর্থ) ড. এ কে এম শফিকুল ইসলামের সই রয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল মাসের সরকারি অংশের বেতন-ভাতা বাবদ চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এর ফলে শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার (৫ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।