ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রণের যন্ত্রণায় নাজেহাল? জেনে নিন ৫ ঘরোয়া সমাধান

বছরের প্রায় সব ঋতুতেই ব্রণের সমস্যা দেখা দিতে পারে। লোমকূপের তলায় তেল নিঃসরণ গ্রন্থি ও মৃত কোষ জমে এই সমস্যা তৈরি হয়। অনেকেই বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও সবসময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শই সবচেয়ে কার্যকর হলেও প্রাথমিক পর্যায়ে কিছু ঘরোয়া উপায় উপশম দিতে পারে।বিশেষজ্ঞদের মতে, ব্রণ কমাতে কয়েকটি সহজ ঘরোয়া উপায় অনুসরণ করা যেতে পারে।রসুন ব্রণ প্রতিরোধে কার্যকর একটি প্রাকৃতিক উপাদান। দুই–এক কোয়া রসুন কেটে রস বের করে ব্রণের ওপর লাগিয়ে ৫–৭ মিনিট পর ধুয়ে ফেলা যায়। চাইলে রাতে লাগিয়ে রেখে সকালে ধুয়ে নেওয়াও উপকারী হতে পারে।লেবুর রসও ব্রণ কমাতে ব্যবহার করা হয়। এর সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে রাতে ব্রণের ওপর প্রয়োগ করা যায় এবং সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হয়।শসা ত্বকের জন্য উপকারী হিসেবে পরিচিত। এটি থেঁতো করে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখলে উপকার পাওয়া যেতে পারে। পাশাপাশি শসা পানিতে ভিজিয়ে সেই পানি পান করা বা মুখ ধোয়ার কাজেও ব্যবহার করা যায়।অ্যাসপিরিন ট্যাবলেটে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ শুকাতে সাহায্য করে বলে দাবি করা হয়। কয়েকটি ট্যাবলেট গুঁড়ো করে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে ব্রণের ওপর লাগিয়ে রাখা যেতে পারে। তবে সংবেদনশীল ত্বকে ২০–২৫ মিনিট পর ধুয়ে ফেলা উচিত।গ্রিন টি ব্রণ নিয়ন্ত্রণে কার্যকর বলে বিবেচিত। গরম পানিতে গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে তুলা বা টি ব্যাগের মাধ্যমে ব্রণের জায়গায় ১৫–২০ মিনিট ব্যবহার করা যায়, এরপর ধুয়ে ফেলতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন, ঘরোয়া এসব উপায় সাময়িক সহায়তা দিলেও দীর্ঘমেয়াদি ও গুরুতর ব্রণ সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

ব্রণের যন্ত্রণায় নাজেহাল? জেনে নিন ৫ ঘরোয়া সমাধান