ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ কল-কারখানার বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিদ্যমান জটিলতা কমানো জরুরি। প্রকল্পের চূড়ান্ত অনুমোদনে দীর্ঘ সময় লাগায় অনেক দেশি-বিদেশি বিনিয়োগকারী আগ্রহ হারাচ্ছেন বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি। বন্ধ সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর