ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫ বছর পর ইবি ছাত্রদলের নতুন নেতৃত্ব

দীর্ঘ পাঁচ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ২০২১ সালের ১৬ জুন গঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন ৩৯ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আগের কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমি মিথুনকে। সদস্য সচিব হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আগের কমিটির সদস্য রাফিজ আহমেদ।এছাড়া আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ার পারভেজকে একই পদে বহাল রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।একই সঙ্গে নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নতুন কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী এবং সানভীর অনিক। সদস্য হিসেবে রয়েছেন কেএম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মেহমুদ হাসান উৎস, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

৫ বছর পর ইবি ছাত্রদলের নতুন নেতৃত্ব