ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বৃদ্ধি ও দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীদের আয় বাড়বে এবং দুর্নীতির প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।অর্থমন্ত্রী বলেন, গত ১১ বছরে নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি, অথচ এ সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে বেতন কাঠামো সমন্বয় করা প্রয়োজন ছিল। তার মতে, বেতন বাড়লে সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি পাবে এবং এতে দুর্নীতির সুযোগ কমে আসবে।তিনি আরও বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।দক্ষতা উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রী জানান, শ্রমশক্তিকে দক্ষ করে তুলতে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। তার মতে, দক্ষ কর্মীরা দেশে ও বিদেশে সহজে চাকরি পেতে সক্ষম হবে।উল্লেখ্য, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি ১১ বছরের মধ্যে প্রথম বেতন কাঠামো হালনাগাদ। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হিসেবে উল্লেখ করা হয়েছে।#আর ইউ এস

চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বৃদ্ধি ও দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী