ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দালালমুক্ত ভূমি অফিস গড়তে অভিযান, মির্জাগঞ্জে আটক এক ব্যক্তি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি অফিসে এক দালাল বাবলু হাসান নামের একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার(১২ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন-উপজেলার সুবিদখালী গ্রামের মো. মোশারফ হাওলাদারের পুত্র( আর্জেন্টিনার টি-শার্ট পরিহিত) বাবলু হাসান(২৮)। পরে তাকে মির্জাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী বলেন, উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে ও সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। একাধিক ভূমিসেবা গৃহীতার অভিযোগের ভিত্ত্বিতে তাকে এর আগে শতর্ক করা হয়েছে। পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ একই কাজ করার জন্য বাবলু হাসান ভূমি অফিসে আসলে তাকে এক মাসের বিনাশ্রম দন্ড দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।দালালমুক্ত ভূমি অফিস গড়তে অভিযান, মির্জাগঞ্জে আটক এক ব্যক্তি

দালালমুক্ত ভূমি অফিস গড়তে অভিযান, মির্জাগঞ্জে আটক এক ব্যক্তি