ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাফরুল ইসলাম রানা

জাফরুল ইসলাম রানা

স্টাফ রিপোর্টার


কক্সবাজার উখিয়া ক্যাম্প-১১ এ ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি শেল্টার সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সোনা বাণু (৮৬) নামে এক বৃদ্ধা রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১১ এর ই/৫ ও ই/১৪ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক শেল্টার দাউদাউ করে জ্বলতে থাকে।প্রাথমিকভাবে জানা যায়, অগ্নিকাণ্ডে প্রায় ৪৫টি শেল্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। নিহত সোনা বাণু (৮৬), স্বামী মৃত আকবর, এফসিএন নং ১২৩০৫১, ব্লক-ই/১৪, ক্যাম্প-১১-আগুনে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় রোহিঙ্গারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ধারণা করা হচ্ছে, ক্যাম্প-১১ এর ই/১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা প্রদানের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কক্সবাজার উখিয়া ক্যাম্প-১১ এ ভয়াবহ অগ্নিকাণ্ড