ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মো: নূর উদ্দিন

মো: নূর উদ্দিন

বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি


বিশ্বনাথে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী পেলেন ৬০০ পরিবার

মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব হুশিয়ার আলী, জমিলা বিবি এবং ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে এলাকার ছয় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের শরিষপুর (মিরেরচর-২) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাহাব উদ্দিনের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল ও ছানা সহ প্রায় ১৫ কেজি মালামাল প্রদান করা হয়।অনুষ্ঠানটি এলাকার প্রবীণ মুরব্বী মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠক মাওলানা ওমর ফারুক বিপ্লবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছন্দর আলী, সংগঠক হাজী আরশ আলী রেজা, আব্দুল ওয়াহিদ, বাবুল ইসলাম, সিকন্দর আলী এবং মাওলানা ফখরুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাহাব উদ্দিন। অনুষ্ঠানের সমাপ্তিতে দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফয়ছল আহমদ।

বিশ্বনাথে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী পেলেন ৬০০ পরিবার