সরিষার আবাদ বাড়াতে তাড়াশে ১৩ হাজার কৃষককে বিনামূল্যে সার-বীজ সহায়তা

12 Nov 2026, 14:58 · মোঃ রুহুল আমিন — চলনবিল প্রতিনিধি


সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রামানিক ও খন্দকার সাইফুল ইসলাম। এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর কৃষক দলের আহ্বায়ক আজাদ আলী ও সদস্য সচিব আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব সাইফুল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী জানান, এই কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হবে।উল্লেখ্য, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোলেমান  হোসেন শিহাব।