সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তাড়াশে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

18 Nov 2026, 16:37 · মোঃ রুহুল আমিন — চলনবিল প্রতিনিধি

দেশব্যাপী চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বুধবার (১৮ নভেম্বর) তাড়াশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন।প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রকার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর পর্যায়ের সকল নেতাকর্মীকে রাজপথে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, জিয়াউর রহমান জিয়া ও প্রভাষক ওবায়দুল হোসেন।এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, যুগ্ম আহ্বায়ক শূকর মির্জা, মিলন খান, তারেক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহিত ও সদস্য সচিব হীরা। এ সময় পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।