পটুয়াখালীর গলাচিপা উপজেলাররতনদী তালতলী ইউনিয়নের কৃতী সন্তান শংকর হাওলাদার প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ’ সম্মাননা অর্জন করেছেন। তাঁর এ অসামান্য অর্জনে গলাচিপা উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতা, নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার সঙ্গে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে তিনি এ সম্মাননা অর্জন করেন বলে জানা গেছে। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাঁর ভূমিকা প্রশংসনীয়।শংকর হাওলাদারের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং রতনদী তালতলী ইউনিয়নসহ পুরো গলাচিপা উপজেলার জন্য গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এ স্বীকৃতি গ্রামীণ পর্যায়ে দায়িত্ব পালনকারী অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদেরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।স্থানীয় সচেতন মহল মনে করছেন, কর্মক্ষেত্রে সততা, দায়িত্ববোধ ও জনসেবার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁরা শংকর হাওলাদারের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।গলাচিপার এই কৃতী সন্তানের অর্জনে এলাকাবাসীর প্রত্যাশা—তাঁর সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক এবং জনসেবায় তাঁর অবদান আরও সমৃদ্ধ হোক।
প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ’ সম্মাননা পেলেন গলাচিপার শংকর হাওলাদার।
07 Nov 2026, 17:56 · মো: ইলিয়াস পালোয়ান — গলাচিপা (পটুয়াখালি) প্রতিনিধি
