কর্মের আলোয় হৃদয়ে থাকবেন তাড়াশের বিদায়ী ইউএনও নুসরাত জাহান

10 Nov 2026, 16:29 · মোঃ রুহুল আমিন — চলনবিল প্রতিনিধি


বিদায় মানেই শেষ নয়, বিদায় হলো নতুন পথের সূচনা। কিছু মানুষ তাদের কর্ম দিয়ে কর্মস্থলকে ছাপিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। তাড়াশ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান ঠিক তেমনই একজন মানবিক ব্যক্তিত্ব। সম্প্রতি বদলিজনিত কারণে তাড়াশ ছেড়ে সিরাজগঞ্জ সদর উপজেলায় যোগ দিতে যাচ্ছেন তিনি।তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে গড়ে তুলেছিলেন এক নিবিড় ও আন্তরিক সম্পর্ক। সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে সবার পাশে থাকার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা তাড়াশের ইতিহাসে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। সরকারি পরিচয়ের বাইরেও তার সহজ-সরল আচরণ ও গভীর দায়িত্ববোধ তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।কর্মস্থল পরিবর্তন হলেও তাড়াশবাসীর প্রতি তার ভালোবাসা ও মানবিকতার স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়। নতুন কর্মস্থল সিরাজগঞ্জ সদর উপজেলায় তার আগামী দিনের পথচলা আরও সুন্দর, সফল ও জনকল্যাণমুখী হোক। তার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও নিরন্তর শুভকামনা।