কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে শেরপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

28 Nov 2026, 15:29 · মোঃ মোরশেদ আলম মন্ডল — শেরপুর জেলা প্রতিনিধিঃ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।

শেরপুর জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন।

এ সময় শেরপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অধীনস্থ উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং কর্মসূচির সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।