শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। প্রধান অতিথি এমপি মাহমুদুল হক রুবেল শেরপুর - ৩
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দ, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
29 Nov 2026, 00:18 · মোঃ মোরশেদ আলম মন্ডল — শেরপুর জেলা প্রতিনিধিঃ
