ধলপুরে যৌথ অভিযানে ভেঙে দেওয়া হলো মাদকের আস্তানা, জনমনে স্বস্তি
03 Nov 2026, 19:22 · আবু সাঈদ — নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি পল্লী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিনের মাদক ব্যবসার আস্তানা উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা পুলিশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুলিশের এ পদক্ষেপের ফলে এলাকায় মাদক কারবারিদের আনাগোনা বন্ধ হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা,