ডামুড্যায় অগ্রণী ব্যাংকের নতুন শাখা ভবন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
22 Nov 2026, 15:58 · আব্দুর রহমান সোহেল — শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় অগ্রণী ব্যাংক পিএলসি’র নতুন শাখা ভবন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ডামুড্যা শাখা কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের মাদারীপুর অঞ্চলের অঞ্চলপ্রধান ও ডিজিএম আসরাফ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন এজিএম বাবুল মুফতি, এজিএম এস এম সেলিম রেজা এবং ডামুড্যা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম (পিও)।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডিজিএম আসরাফ আলী বলেন, ডামুড্যা শাখাকে নতুনভাবে আরও আধুনিক ও সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি গ্রাহকদের সেবার মান আরও উন্নত করা হবে, যাতে গ্রাহকরা সহজে, দ্রুত ও আন্তরিকতার সঙ্গে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। তিনি গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত অতিথিরা অগ্রণী ব্যাংকের কার্যক্রম ও গ্রাহকসেবার মানোন্নয়নে বিভিন্ন আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সার্বিক উন্নতি, সমৃদ্ধি, গ্রাহকদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।