আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি, চট্টগ্রাম মহানগর কমিটি ও বাকলিয়া থানা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক সাংগঠনিক মিলনমেলা ও পরিচয়পত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের চৌমুহনীতে অবস্থিত আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার ঢাকা কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন শাওন।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক কে এম আলী আকবর, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, সাধারণ সম্পাদক এলেক্স রনি, বাকলিয়া থানা কমিটির উপদেষ্টা দিলীপ সেনসহ বাকলিয়া থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর কমিটির আওতাধীন বাকলিয়া থানা কমিটির সকল সদস্যের হাতে সাংগঠনিক পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেওয়া হয়।
পরিচয়পত্র বিতরণের পাশাপাশি কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দের এই মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্পর্ক সুদৃঢ় করার সুযোগ তৈরি করে।
মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, আইনী সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রমকে এগিয়ে নিতে সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের বিশেষ গুরুত্ব রয়েছে।
এ আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের স্বনামধন্য রেস্তোরাঁ কাচ্চি ডাইনে কেন্দ্রীয় নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন শাওনসহ উপস্থিত নেতৃবৃন্দ একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
সৌহার্দ্য, আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।
