বন্যহাতি থেকে কৃষকের ফসল রক্ষা করতে সার্চ লাইট বিতরণ

26 Nov 2026, 17:44 · মোঃ মোরশেদ আলম মন্ডল — শেরপুর জেলা প্রতিনিধিঃ

বন্যহাতির উপদ্রব থেকে কৃষকদের ফসল ও জানমাল রক্ষার লক্ষ্যে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন—মোঃ শাজাহান আকন্দ, আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা বিএনপি; মোঃ লুৎফর রহমান, সদস্য সচিব, ঝিনাইগাতী উপজেলা বিএনপি; ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা বিএনপি; মোঃ আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন: মোঃ আল-আমীন, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী, শেরপুর।