বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

28 Nov 2026, 21:32 · মোঃ জামাল উদ্দিন — Staff Reporter

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এএইচ আরিফ, সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) নগরীর বারুতখানায় একটি অভিজাত হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় সংগঠনের বিদায়ী সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাংগঠনিক সভা শুরু হয়। সভায় সংগঠনের সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।

পরে দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিনের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, নর্থ ইস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।

ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহ মো. কয়েছ আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান আরাফাত চৌধুরী পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে জাবেদ এমরান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অমিতা সিনহা পেয়েছেন ১৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে সুলাইমান আহমদ (সোহেল) নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাবুল খাঁন মুন্না পেয়েছেন ১১ ভোট। কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে রুবেল আহমদ নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আশরাফ উল্লাহ ইমন পেয়েছেন ১১ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে মো. শাহীন আলম নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আকমল হোসেন সুমন পেয়েছেন ১৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরহান আহমদ চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোশাররফ হোসেন খাঁন অমিত। ২৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সাইদুর রহমান এবং ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারেক আহমদ।

নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, গোয়াইনঘাট এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বারের এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মুনিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, তছির আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।