বালিয়াডাঙ্গীতে বেহাল কমিউনিটি ক্লিনিকের সেবা, দুপুর ২টায় নেই কেউ!
28 Nov 2026, 15:19 · মোঃ নাঈম — নিজস্ব প্রতিবেদক

বালিয়াডাঙ্গীতে তদারকির অভাবে বেহাল কমিউনিটি ক্লিনিকের সেবা, দুপুর ২টায় গিয়ে পাওয়া গেল না কাউকে!বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা কার্যক্রম ও নিয়মিত তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলো চালু থাকার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের আগেই কোনো কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যাচ্ছে।সরেজমিনে দুপুর ২টার দিকে চাড়োল কমিউনিটি ক্লিনিকে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং ধনতলা ইউনিয়নের খোচাবাড়ি কমিউনিটি ক্লিনিক কাউকে পাওয়া যায়নি । এতে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিকগুলোতে এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করছেন সচেতন মহল।এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারের তদারকি ও দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের ওপর রয়েছে।স্থানীয় সচেতন মহলের দাবি, প্রতিটি কমিউনিটি ক্লিনিকের নিয়মিত পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা এবং নির্ধারিত সময় পর্যন্ত সেবা চালু রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।এখন সাধারণ মানুষের প্রশ্ন—সরকারি সময়সূচি অনুযায়ী কমিউনিটি ক্লিনিক চালু থাকার কথা থাকলেও দুপুর ২টায় কেন কাউকে পাওয়া যাচ্ছে না? তাহলে এসব প্রতিষ্ঠানের নিয়মিত তদারকি করছে কে?এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারের কাছে মুঠোফোনে একাধিক বার কল দিলে কল রিসিভ হয় নাই