বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল
19 Nov 2026, 18:19 · মো. নুরে আলম নুরানী — বালিয়াডাঙ্গী (রংপুর) প্রতিনিধ

বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলউপজেলা প্রতিনিধি: নূরে আলম নূরানী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে তারা মিছিল বের করেন। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির আহবায়ক এডভোকেট ইউসুফ আলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান উপজেলার যুগ্ন আহবায়ক ডাক্তার তোফায়েল হোসেন বিএনপি'র সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের সহ-সভাপতি নুরে আলম সাদ্দাম সহ-সভাপতি জালাল উদ্দিন সহ সভাপতি হাজিরুল ইসলাম যুগ্ন আহবায়ক কাজল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নাসিম হোসেন মুন্না শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক তাঁতি দলের সভাপতি রওশন রাজ্জক যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এন্তাজ আলী ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ ও বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার দাবি জানান প্রতিবাদকারীরা।